গত ১ জানুয়ারি ২০২৫ খ্রি. সাপ্তাহিক “নববাংলা“ পত্রিকায় দোহারে ভুয়া ওয়ারিশ দাবি করে হয়রানির অভিযোগ শিরোনামে পৃষ্টা ৪ এর ৩ কলামে প্রকাশিত রিপোর্টের প্রতিবাদ জানাচ্ছি। উল্লেখিত রিপোর্ট সম্পূর্ণ ভিত্তিহীনভাবে কোনো তথ্যপ্রমাণ ছাড়াই শুধুমাত্র মৌখিক বক্তব্য নিয়ে আমাদেরকে হেয় করে প্রকাশিত হয়েছে। প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, লাল মিয়া গং ৫৫২/ ২০১৩ নং মামলায় তারা তাদের পক্ষে কোর্টের রায় পেয়েছেন যা সম্পূর্ণ মিথ্যা। মামলাটি এখনো চলমান রয়েছে এবং আমাদের বিশ্বাস আমরা মামলার রায় পক্ষেই পাবো। নবাবগঞ্জের হালে দোহারের জয়পাড়া মৌজায় সিএস ৬৭৯ খতিয়ান এসএ ৬১২ এবং আর এস ৬৩৫ খতিয়ানের সিএস ও এস এ দাগ ৪৬০ এবং আর এস দাগ ৬৪০ এর মালিক মলাই কারিগর, পিতা: মৃত আলা বক্স কারিগর। পরবর্তীতে মলাই কারিগরের সম্পত্তিতে এক স্ত্রী আছিয়া বেগম এবং ২ কন্যা ধনবরু বিবি ও রাবেয়া বেগম এবং ৩ পুত্র কুলফত আলী, তারাজদ্দিন ওরফে মুকছেদ আলী ও ফালু কারিগর ওয়ারিশ মালিক হন । কিন্তু আমার বাবা তারাজদ্দিন উরফে মুকছেদ আলীকে আমার চাচারা তার পিতার ওয়ারিশান সম্পওি থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে , যা সর্ম্পূণ বেআইনি এবং আমাদেরও উপর জুলুম । তাই আমি শেফালী বেগম স্বামী গিয়াসউদ্দিন বেপারী, মৃত পিতা তারাজউদ্দিন উরফে মুকছেদ আলীর ওয়ারিশ হিসেবে এবং আমার পিতার অন্যান্য ওয়ারিশের পক্ষে অত্র প্রতিবাদ লিপি পেশ করছি।
