পপিকে পেলেন মিলন

দেশীয় শোবিজের জনপ্রিয় মুখ আনিসুর রহমান মিলন। একজন শক্তিমান অভিনেতা তিনি। চলচ্চিত্রে অভিনয়েও নিজের দাপট ধরে রেখেছেন।

অনেক সাধের ময়না ছবির সাফল্যের পর মিলন জানিয়েছিলেন, নায়িকা পপির বিপরীতে কাজের ব্যাপারে আগ্রহী তিনি। নায়িকা হিসেবে পপিকে চান।  

এবার মিলনের সেই ইচ্ছে পূরণ হলো। শাহীন সুমনের ‘গ্যাংস্টার’ছবিতে পপির বিপরীতে কাজ করবেন তিনি। জানা গেছে, ছবির শুটিং শুরু হবে ফেব্রুয়ারিতে। এ ছবিতে একজন গ্যাংস্টার রূপেই দর্শকরা দেখতে পাবেন মিলনকে।

এরইমধ্যে মিলন অভিনীত ‘দেহরক্ষী’, ‘পোড়ামন’, ‘অনেক সাধের ময়না’, ‘প্রেম করবো তোমার সাথে’, ‘ব্লাকমেইল’, ‘লালচর’, ‘রাজনীতি’, ‘ডনগিরিসহ আরও কিছু ছবি মুক্তি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *