নোয়াখালীতে আ. লীগের সাবেক নেতাকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত মো. সোহরাব হোসেন (৪০) কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে কোম্পানীগঞ্জ ও সন্দ্বীপের সীমান্তবর্তী চর আমজাদ থেকে সোহরাবের লাশ উদ্ধার করা হয় বলে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হোসেন জানান।

চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, শনিবার গভীর রাতে চর বালুয়া থেকে বাড়ি ফেরার পথে খুনিরা প্রথমে সোহরাবকে মারধর করে। পরে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে সকালে পুলিশ সোহরাবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় জানিয়ে পরিদর্শক রবিউল বলেন, “কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *