নিষেধাজ্ঞা অমান্য করে মিনিকক্সবাজারে ভীড় করছেন দর্শনার্থীরা 

নিজস্ব প্রতিবেদক : করোনার সংক্রমন বেড়ে যাওয়ার কারনে বুধবার থেকে দর্শনার্থীদের আসতে নিষেধ করেন দোহার উপজেলা প্রশাসন। সেই নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকেই শত শত দর্শনার্থীরা ভীড় করেন মিনিকক্সবাজার নামে খ্যাত দোহারের মৈনটঘাটে। দর্শনার্থীরা স্বাস্থ্যবিধি না মেনেই ভীড় করছেন মিনিকক্সবাজারে। অল্প কিছু দর্শনার্থীরা মাস্ক ব্যবহার করলে ও বেশির ভাগ দর্শনার্থীদের মুখে নেই মাস্ক। সামাজিক দূরত্ব ও মানছেন না দর্শনার্থীরা। কথা হয় কয়েকজন দর্শনাথীর সাথে তারা জানান, আমরা উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞার খবর জানিনা। মো.নুর হোসাইন নামের এক দর্শনার্থী জানান, আমি পানি দেখতে আসছি। আবার এখনই চলে যাব। । আরেক দর্শনার্থী মো.রফিক জানান, আমরা আসছি কেউ তো নিষেধ করে নি। পুলিশে নিষেধ করলে আমরা আর আসবো না। স্থানীয় সচেতন মোহল মনে করছেন, মিনিকক্সবাজারে লোকসমাগম ঠেকাতে না পারলে ভবিষ্যতে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে পারে। তাই এখনো সবাই কে সচেতন হতে হবে। সচেতন হোক সকল জনসাধারণ, করোনা থেকে মুক্ত পাক সকলে এমনটাই প্রত্যাশা সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *