নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক সংগঠন দোহার গণকল্যাণ সোসাইটি (ডিজিএস)। শুক্রবার বিকেলে উপজেলার জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্সে প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী ও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী জোবায়ের আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠণের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন দোহার গণকল্যাণ সোসাইটির সভাপতি এসএম বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক মাহদী হাসান, সহ-সভাপতি নাজমুল হাসান বাবু, মো. কিরণ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল কাদের ঈমানী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু কায়সার, সমবায় ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আল-আমিন মোল্লা প্রমুখ।
