নিষেধাজ্ঞা অমান্য করে কার্তিকপুরে চলছে হাট

মো.কামাল হোসেন : করোনা ভাইরাস রোধে সারাদেশে চলছে লকডাউন। জনসাধারনকে বিনা কারণে বাড়ির বাইরে বের হতে নিষেধ করেছেন প্রশাসন। হাট বাজার গুলোতে লোকসমাগম যাতে কম ঘটে সে ব্যবস্থা করছে প্রশাসন। ঢাকার দোহারে রোববার (২৯ মার্চ) বিকালে কার্তিকপুর বাজারে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে সাপ্তাহিক হাট।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নিত্য প্রয়োজনীয় পন্য ছাড়াও অন্যান্য পন্য ক্রয় বিক্রয় করতে এসেছেন ক্রেতা বিক্রেতারা। ভীড় করছেন অস্থায়ী দোকানগুলোতে। ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেকের মুখেই নেই মাস্ক।

হাটে কথা হয় ক্রেতা রফিকেের সাথে। তিনি নববাংলা কে জানান, সচেতন নাগরিকরা ভালোভাবেই সরকারের আইন মেনে চলছে। আমরা জরুরী প্রয়োজনেই হাটে এসেছি কাজ শেষ হলে চলে যাব। কথা হয় এক অস্থায়ী মুরগীর দোকানদারের সাথে, তিনি নববাংলা কে জানান, আমরা অল্প কিছুক্ষণপর চলে যাব। অল্প সসময়ের জন্য আসছি। আমরা কিছু না বেচলে খামু কি। এই মুরগী বিক্রি কইরা সংসার চালাই।

অতি দ্রুতই করোনাভাইরাস মহামারী থেকে মুক্তি পাক মানুষ। মানুষের জীবনযাত্রা হয়ে উঠুক স্বাভাবিক। এমনটাই প্রত্যাশা সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *