কাজী জোবায়ের আহমেদ: কোরনা ভাইরাসের প্রকপের কারনে সারা বিশ্বে স্থবির অবস্থা বিরাজ করছে। বাংলাদেশে কোরনা ভাইরাসের সংক্রমন কম হলেও সরকারের কঠোর নিষেধাজ্ঞা থাকায় সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ও সামাজিক নিরাপত্তা বজায় রাখতে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ খেটে খাওয়া মানুষেরা পরেছেন চরম বিপাকে। এই হতদরিদ্র মানুষের পাশে দাড়াতে ঢাকার দোহার উপজেলার বিলসপুর ইউনিয়নে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন আব্দুস সালাম চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।
লায়ন আব্দুস সালাম চৌধুরী জানান, সাধারণ মানুষের কথা চিন্তা করেই আমি আমার বিলাসপুর ইউনিয়নের হত দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছি। যখনই তাদের ঘরে খাবার শেষ হবে আমাকে জানালে আমি নিজে তাদের বাড়িতে গিয়ে চাউল, তেল ও লবন নিজে হাতে পৌছে দেব। যতদিন খাবার না থাকে। তিনি আরো জানান, প্রত্যেক ইউনিয়নের বিত্তবান ব্যক্তিরা যদি তাদের এলাকার মানুষের দায়িত্ব নেয় তাহলে হত দরিদ্রদের কস্ট কিছুটা হলেও লাঘব হবে।
