নায়িকা বর্ষা দুই সন্তানের জননী হয়েও যেভাবে স্লিম ফিগারে ফিট

বিনোদন ডেস্ক : এখন স্লিম ফিগারে ফিট নায়িকাদের পর্দায় দেখতে চায় দর্শক ৷ সেই স্রোতে তাল মেলাতে পিছিয়ে নেই দেশের অন্যতম একজন নায়িকা বর্ষাও ৷ যিনি স্বাস্থ্য সচেতন একজন নায়িকা হিসেবে সমাদৃত ইন্ডাস্ট্রিতে ৷ ক্যারিয়ারের শুরু থেকেই তাকে দেখা গেছে গ্ল্যামার আর সৌন্দর্যের আলো ছড়াতে ৷

সময়ের পরিক্রমায় নায়ক-প্রযোজক অনন্ত জলিলকে বিয়ে করে হয়েছেন দুই সন্তানের মা ৷ নায়িকারা মা হলে নিজেদের ফিগার ধরে রাখতে পারেন না বলে মনে করা হয়। কিন্তু বর্ষা সেই ধারণা ভুল প্রমাণ করে এখনো আছেন ফিট আর আকর্ষণীয় ৷

কী সেই রহস্য, জানালেন নায়িকা বর্ষা ৷ জানালেন নিয়মিতই শরীর চর্চা তাকে ফিট রাখতে সাহায্য করে৷

সম্প্রতি তার শরীরচর্চার বেশ কয়েকটি স্থিরচিত্র প্রকাশ হয়েছে। সেগুলোতে দেখা গেছে কঠিন কিছু ব্যায়াম করছেন তিনি। এ প্রসঙ্গে বর্ষা বলেন, ‘শরীর ফিট রাখা আমার ছোটবেলার অভ্যাস। তখন হয়তো সেভাবে ব্যায়ামের প্রয়োজন হয়নি বা অনুষঙ্গও ছিল না।

এখন আল্লাহর রহমতে আমার বাসাতেই জিম আছে। নিয়মিত ব্যায়াম করি সেখানে। এ জন্য আমি ব্যক্তিগত ট্রেইনারও রেখেছি। আমি মনে করি, শুধু অভিনয়ের জন্যই নয়, শরীর সুস্থ রাখতে ব্যায়ামের কোনো বিকল্প নেই। বিশেষ করে এই মহামারিতে যত বেশি শরীরচর্চা করা যায়, ততই ভাইরাসের আক্রমণ থেকে সুরক্ষিত থাকা যাবে।’

এছাড়াও বর্ষা মনে করেন, ব্যায়াম শুধু শরীরই নয়, মনকেও প্রফুল্ল রাখে। সবার প্রতি অনুরোধ করে প্রতিদিন অন্তত ৩০ মিনিট হলেও শরীরচর্চা করা পরামর্শ দিলেন নায়িকা।

দিন : দ্য ডে’ ছবিতে একেবারে ভিন্ন একটি চরিত্র ও গেটআপে উপস্থিত হবেন চিত্রনায়িকা বর্ষা। সে ছবির মুক্তির আগেই নতুন ছবির শুটিং করেছেন এ নায়িকা। ছবির নাম ‘নেত্রী : দ্য লিডার’। এ ছবিতে তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন। ছবিটির কিছু অংশের শুটিংও করে এসেছেন ভারত থেকে।

এটি পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব। তুরস্ক ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিতে আরও অভিনয় করছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা কবির দুহান সিং, প্রদীপ রাওয়াত ও তরুণ অরোরাসহ তুরস্কের বেশ কজন জনপ্রিয় অভিনয়শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *