নিজস্ব প্রতিবেদক: পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন ঢাকার দোহারের মুকসুদপুরের গোড়াবন গ্রামের শ্রদ্ধেয় মাওলানা মোহাম্মদ আলী সাহেব। শনিবার (১১ জানুয়ারি) তিনি তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢালারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং নারিশা ইব্রাহিমীয়া মাদরাসার সাবেক প্রধান মুহতামিম ছিলেন। তিনি দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার (১২ জানুয়ারি) ১০ টায় মুকসুদপুর বাজার সংলগ্ন মসজিদের মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
