নানা আয়োজনে নবাবগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: ২৫ মার্চের মধ্যরাত থেকে শুরু হওয়া ধবংসস্তুপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাঙ্গালি ২৬ মার্চ থেকে মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে। শুরু হয় মুক্তিযুদ্ধ। ঢাকা ছাড়া সাড়া দেশে ওড়ে স্বাধীন বাংলার পতাকা। সবুজের জমিনে রক্তিম সূর্য খচিত মানচিত্রের বাংলাদেশের মহান স্বাধীনতার ৫৩ বয়স। নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে  নবাবগঞ্জে দিনটি পালন করা হয়।

সকালে উপজেলা প্রাঙ্গণে নির্মিত মহান স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন ও পরিষদ। উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীকে দলের প্রধান কার্যালয় থেকে মিছিল নিয়ে পরিষদ প্রাঙ্গণে জড়ো হয়। পরে দলের নেতা কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা জানানো শেষে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রশাসন আয়োজিত কুচকাওয়াচ ও ডিসপ্লেতে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) আব্দুল হালিম,আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান ড. সাফিল উদ্দিন মিয়া, ইব্রাহিম খলিল, এম.এ বারী বাবুল মোল্লা, হুমায়ন কবিরসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *