নবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন আহবায়ক কমিটি। বুধবার প্রেসক্লাবের কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম (যমুনা টেলিভিশন) ও সাধারন সম্পাদক কাজী সোহেল (দৈনিক যুগান্তর) কাছে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।
যুগ্ম আহবায়ক শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম। যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল, দোহার প্রেসক্লাবের সভাপতি তারেক রাজীব, বাগমারা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন পেশাজীবির মানুষ।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি নবাবগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জহিরুল ইসলাম সভাপতি, শাহিনুর রহমান সিনিয়র সসভাপতি, আসাদুজ্জামান সুমন সহসভাপতি, কাজী সোহেল সাধারণ সম্পাদক, ইমরান হোসেন সুজন যুগ্ম সাধারণ সম্পাদক ও সালাউদ্দিন বাচ্চু কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *