নবাবগঞ্জ উপজেলা রেড ক্রিসেন্ট যুব দলের উদ্যোগে বৃক্ষরোপণ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ​পরিবেশের ভারসাম্য রক্ষায় নবাবগঞ্জ উপজেলা রেড ক্রিসেন্ট যুব (Youth) দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার আনসার ক্যাম্প প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত থেকে কর্মসূচির নেতৃত্ব দেন নবাবগঞ্জ উপজেলা রেড ক্রিসেন্ট যুব দলের উপনেতা-১ তানভীর হোসেন সিকদার।

কার্যক্রমটির সার্বিক সহায়তা প্রদান করেন নবাবগঞ্জ উপজেলার রেড ক্রিসেন্ট যুব দলের সাধারণ সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *