নবাবগঞ্জে ৬ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জে  ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তারা গরু চুরিসহ বিভিন্ন অপরাধের সাথে যুক্ত এমন অভিযোগ ও  বাদী কর্তৃক দায়ের করা মামলার ভিত্তিতে  তাদের  গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা হলেন মো. শান্ত (২৫),অনিক (কালু)  (২৮)  সুমন (৪০)  মো. রুমান (২৮) মো. আমিনুর এহসান (৪৮) সোহেল  আজিজ (৪৫)।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

নবাবগঞ্জ থানা পুলিশ শুক্রবার দুপুরে  থানা হলরুমে   প্রেস রিলিজের মাধ্যমে গনমাধ্যমকর্মীদের জানায়, উপজেলার বলন্তরচর  এলাকায় ২৫  এপ্রিল রাতে কৃষক খোরশেদ আলমের  বাড়িতে তার গোয়াল ঘরে থাকা দুটি ষাড় গরু ডাকাতি করে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এঘটনায় থানায় মামলা হলে ,

নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে  ৬ ডাকাতকে আটক করেছে । পুলিশ অভিযানকালে  ডাকাত চক্রের কাছ থেকে দুইটি চোরাইকৃত ষাড় গরু উদ্ধার করে ও এছাড়া এসময় তাদের কাছে থাকা একটি পিকাপ গাড়ি, একটি দা  ও একটি ছুড়ি জব্দ করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.আশরাফুল আলম বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবত গরু চুরিকরাসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে যুক্তএমন অপরাধের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *