মো. নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহিদের স্মরণে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৬আগস্ট) সকালে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের তিতপালদিয়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপির পক্ষ হতে এসব ত্রাণ বিতরণ করেন।
এসময় তিনি বলেন, ওরা ভেবেছিলো বঙ্গবন্ধুকে হত্যা করলেই এদেশে জয় বাংলা বলার লোক থাকবে না। কিন্তু ওরা জানে না বঙ্গবন্ধুকে হত্যা করেই এই জয় বাংলার স্লোগান বন্ধ হবে না। তিনি আরোও বলেন, বঙ্গবন্ধুর কন্যা দেশ রত্ন শেখ হাসিনা দেশে আসার পর থেকেই ষড়যন্ত্রকারী মহল হত্যাযজ্ঞে আবার জেগে উঠেছে। ১৯৮১ সাল থেকে শুরু করে ২০০৪ সালে গ্রেনেড হামলা, সেই সাথে আজও অবদি ক্ষমতালোভীদের ষড়যন্ত্র অব্যহত রয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলিমুর রহমান খান পিয়ারা, মাসুদুর রহমান, সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন, জেলা যুবলীগ নেতা আকমল হোসেন, উপজেলা শ্রমিকলীগ নেতা আমির হোসেন কুটি, বজলুর হোসেন রশিদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুজন বাবু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মান্নান, মোতালেব হোসেন, মোশারফ মোল্লা, উপজেলা মৎসজীবীলীগ নেতা ফারুক মোল্লা, রমজান আলী, যুবলীগ নেতা মামুন মোল্লা, মিজানুর রহমান, খোকন মোল্লা, সাবেক ছাত্র নেতা ইকরামুল নবী ইমু, সজল আহমেদ, ছাত্রলীগ নেতা রাহাত মাহমুদ, ওমর ফারুক, মেহেদী হাসান রানা, সাইফুল বারি শান্ত, দীপ্ত দেওয়ান প্রমুখ।
