নবাবগঞ্জে ১৫ দিনের নবজাতককে হত্যা করলো মা : বাবার অভিযোগে মা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জুনায়েদ (১৫ দিন) নামে এক নবজাতক শিশুকে নদীতে ফেলে হত্যা করার দায়ে শিশুটির মা জুলি আক্তার (১৯) কে গ্রেপ্তার করেছেন নবাবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শিশুটির মা জুলি আক্তারের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার বারুয়াখালী ইউনিয়নের পাশ্ববর্তী ইছামতি নদীর রতনপুর এলাকা থেকে ঐ নবজাতকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে জুলি তার সন্তানকে নদীতে ফেলে হত্যা করেছেন বলে স্বীকারোক্তি দেয়ায় বৃহস্পতিবার দুপুর ১২টায় নবাবগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ এক প্রেস বিফিং এর মাধ্যমে হত্যাকাণ্ডের বিষয় সাংবাদিকদের অবহিত করেন।

প্রেস বিফিংতে ওসি জানান, বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ৩টা ১০মিনিটে উপজেলার রতনপুর গ্রামের নিজবাড়ি থেকে নবজাতক জুনায়েদকে ঘরের বিছানায় রেখে মা জুলি আক্তার টয়লেটে যায়। ফিরে এসে দেখেন ছেলে বিছানায় নেই। খোঁজাখোঁজি করে না পেয়ে জুনায়েদের বাবা জুবায়ের হোসেন রনিকে তার স্ত্রী জুলি আক্তার খবর দেন। বাবা জুবায়ের ঢাকা থেকে এসে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। এরপর পুলিশ শিশুটির মা জুলিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে পারিবারিক কোলাহল ও অশান্তির কারণে জুনায়েদকে নদীতে ফেলে দিয়েছেন বলে স্বীকারোক্তি দেয়।

স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জুলিকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে জেলেদের দিয়ে নদীতে জাল ফেলে পুলিশ শিশুর মরদেহটি উদ্ধার করেন। ওসি আরও জানায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরির্দশক এবং মামলার আয়ু আব্দুল জলিল বলেন, নবজাতকের বাবা জুবায়ের বাদী হয়ে তার স্ত্রী জুলিকে আসামি করে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার পর আসামি জুলি আক্তারকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আজ বৃহস্প্রতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *