এমএ কাইয়ুম মাইজভাণ্ডারীঃ ঢাকার নবাবগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোষ্ট চলাকালে ৫০ পিছ ইয়াবাসহ মো. কাউসার খান (২৫) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। উপজেলার চুড়াইন দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করেন পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কাউসার খান উপজেলার মদনখালী গ্রামের ইমামুল হোসেন খানের ছেলে।
এছাড়াও গালিমপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোষ্ট চলাকালে ১২৫০ পিচ ইয়াবাসহ ইয়ামুল ইসলাম ইমন (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। ইমন নবাবগঞ্জ উপজেলার শংকরখালী গ্রামের মাহি উদ্দিনের ছেলে। অন্যদিকে, নবাবগঞ্জের বান্দুরা থেকে ২৫ পিচ ইয়াবাসহ শফিকুল ইসলাম ওরফে কালুকে গ্রেপ্তার করে পুলিশ। কালু নবাবগঞ্জের নতুন বান্দুরা গ্রামের মোহন বেপারীর ছেলে।
পুলিশ জানায়, পৃথক তিন ঘটনায় তিনজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মোট ১৩২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়
