নবাবগঞ্জে হিন্দু মহাজোটের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার বেলা সাড়ে ১২টায় উপজেলা সদর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনের সড়কে দাড়িয়ে তারা এ মানববন্ধন করেন।

খুলনার রুপসা উপজেলার শিয়ালী গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর, মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট ও সাভারের অধ্যক্ষ মিন্টু বর্মনকে নৃশংস হত্যা এবং সরকারি বাজেটে ৩ হাজার কোটি টাকা বরাদ্দের দাবীতে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপজেলার প্রায় অর্ধশত নেতাকর্মী অংশগ্রহন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যুগ্ম-মহাসচিব নকুল কুমার মন্ডল, নবাবগঞ্জ উপজেলার সভাপতি উত্তম কুমার রায়, উপজেলা যুব মহাজোটের সভাপতি গৌর চন্দ্র সরকার, ছাত্র মহাজোটের সভাপতি অমৃত সিদ্ধা, সাংগঠনিক সম্পাদক অমিত বাড়ৈ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *