নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে সুরুজ দেওয়ান নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলা যন্ত্রাইল ইউনিয়ন ছোট গোবিন্দপুর এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুরুজ দেওয়ান গোবিন্দপুর এলাকার আক্কাস দেওয়ানের ছেলে। এছাড়া তিনি যন্ত্রাইন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বপালন করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত কলাকোপা এলাকার এসএম আরিফুল ইসলাম বাদি হয়ে গত ২১/০৯/২৪ তারিখে ২৩৩ জনের নামসহ অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করে নবাবগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা সুরুজ দেওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুরুজকে গ্রেপ্তার করে রিমান্ড চেয়ে আজ রবিবার আদালতে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, সুরুজ স্বেচ্ছাসেবক লীগের পদ পেয়ে কয়েক বছরেই গড়ে তুলেছেন কয়েক কোটি টাকার সম্পদ। ক্ষমতার জোরে করেছিলে দলিল লেখকের সনদ। আর সেই সনদকেই মূল হাতিয়ার হিসেবে প্রয়োগ করেছেন। গ্রামের অসহায় নিরহ মানুষেরা তাদের জায়গা জমিনের কাগজপত্র ঠিক করাতে তার কাছে আসলে সুযোগে বুঝে তাদের অসহায়েত্বের সুযোগকে কাজে লাগিয়ে অর্থ হাতিয়ে নেওয়াই ছিলো তার কাজ। এছাড়াও এলাকায় কোথায় খাস জমি আছে এগুলো দেখে দেখে জাল দলিল করাই ছিলো তার মূল পেশা
