নবাবগঞ্জে সেফ মাইগ্রেশন কমিটির সভা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলা সেফ মাইগ্রেশন কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এনজিও সংস্থা বাস্তবের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা করা হয়। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সেফ মাইগ্রেশন কমিটির উপজেলা সভাপতি ইয়াসমিন আক্তার সভায় সভাপতিত্ব করেন। বাস্তবের প্রজেক্ট ফ্যাসিলিলেটর আব্দুল্লাহ মিছবাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাস্তবের প্রোজেক্ট কো-অর্ডিনেটর আবু নঈম, ফিল্ড ফ্যাসিলিটেটর সীমা ঠাকুর, নারী অধিকার কর্মী মাধুরী বণিক, সমাজকর্মী একেএম নাসির উদ্দিন, সংবাদকর্মী বিপ্লব ঘোষ, কাজী সোহেল, শাহিনুর রহমান, নবাবগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম আব্দুল কুদ্দুস, ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, লুৎফা আক্তার, ফাতেমা বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *