নবাবগঞ্জে লাইসেন্সবিহীন মোটরসাইকেলে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জের কাশিমপুর এলাকায় মোটরসাইকেলের হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১২ টি মামলায় ১২ হাজার টাকা অর্থদণ্ড এবং একজনকে দুই দিনের কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. হালিম৷  বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়েছে।

সহকারী কমিশনার আঃ হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় অভিযান পরিচালনা করে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নবাবগঞ্জে অবৈধ লাইসেন্সবিহীন মোটরসাইকেলের উপর এ অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য যে, উপজেলা সদরের প্রধান সড়ক দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করতে দেখা যায়৷ এছাড়া প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে।কিছু মোটরসাইকেলের স্যালেঞ্জার পাইপ খুলে বিকট শব্দ সৃষ্টি হয়৷ এতে, সড়কে লোক চলাচল করতে কষ্ট হয়ে পড়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *