নবাবগঞ্জে মুজিববর্ষে ইছামতি নদীতে মাছের পোনা অবমুক্ত করণ

মো.নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশের মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়েছে। আজ (১৫ জুন) সোমবার সকালে ইছামতি নদীতে বিভিন্ন জাতের পোনা অবমুক্ত করণ করা হয়। 

উপজেলা মৎস্য অফিস আয়োজিত পোনা অবমুক্ত করন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ,এম,সালাউদ্দীন মনজু। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহাসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *