কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে কাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে ১০ হাজার মাস্ক প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথের হাতে এই মাস্কগুলি তুলে দেন কাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী সুলতান মাহুমদ সাইফুল । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য করোনা জয়ী কামরুল হাসান সোহেল, কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী প্রমুখ। এসময় কাজী সুলতান মাহমুদ সাইফুল জানান, তিনিও একজন করোনা জয়ীযোদ্ধা । কিছুদিন পুর্বে তার সহধর্মীনী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন। তাই তিনি কেরানীগঞ্জবাসীকে সচেতন করতে এবং এই প্রানঘাতি করোনাভাইরাসের হাত থেকে তাদেরকে রক্ষা করতে তার এই সামান্য প্রয়াস যদি মানুষের উপকারে আসে তাতেই তিনি নিজেকে ধন্য মনে করবেন। এব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ জানান, কাজী ফাউন্ডেশনের ন্যায় অন্যান্য বিত্তমানদের এরকম মহতী উদ্যোগে এগিয়ে আসা উচিত।
