নবাবগঞ্জে মাদকসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতি‌বেদকঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদকসহ পেশাদার ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ৷ বৃহস্পতিবার উপজেলার কৈলাইল ইউনিয়নের দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মো. হাফিজ উল্লাহ(৪০), মো. মোস্তাক আহাম্মদ(৫০), শ্যামচাঁন করাতি(৫৫) ও মো. ইকবাল (৩৬)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক লুৎফর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দৌলতপুরে বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৩৫০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *