নবাবগঞ্জে মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতি‌বেদকঃ ঢাকার নবাবগঞ্জ নিমতলা ব্রাইট হল কনভেনশন সেন্টারে মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ এপ্রিল) সন্ধ্যায় মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি মোঃ ফয়সাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউট’স এর সম্পাদক, নবাবগঞ্জ উপজেলা স্কাউট এর সম্মানিত সম্পাদক ও বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআসাদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,আমাকে এর আগেও সকল প্রোগ্রামে ইনভাইট করা হয়েছে আমি বিগত দিনে আসতে পারেনি। আজকে এসে এত বড় আয়োজন দেখে খুবই খুশি হয়েছি, একটা মুক্ত দল এত বড় আয়োজন করেছে এটা সত্যি গর্বের বিষয়, আমার অনেক ভালো লাগেছে উপস্থিত থাকতে পেরে, এর জন্য অনুষ্ঠান সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই আমাকে নিমন্ত্রন করায় তাই আমি আপনাদের পাশে সব সময় আছি।

এ সময় মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ থেকে ২ জন স্কাউট মো:সিফাত মিয়া ও রাফিউল ইসলাম রবি World Scout কতৃক Massengars Of Peace Award অর্জন করায় মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ এর পক্ষ হতে সংবর্ধনা দেওয়া হয় এবং সাবেক সিনিয়র রোভার মেট আউলাদ শিকদার কে বিদায়ী সম্মাননা দেওয়া হয়।

মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মোঃ রাজু ইসলাম এর সভাপতিত্বে উক্ত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট লিডার ফরিদুল ইসলাম,বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের ইউনিট লিডার রাধেশ্যাম বাড়ৈ, nesws39.net এর সাংবাদিক শরিফ হাসান, মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক আশরাফুল আলম, যুগ্ন সম্পাদক মোঃ আল-আমিন হোসাইন,কোষাধক্ষ্য আসিফ আকাশ,সম্মানিত সদস্য রাকিব ভূইয়া সহ মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ পরিচালনা কমিটি ও সকল সদস্য বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *