নবাবগঞ্জে ভাঙ্গন এলাকা পরিদর্শন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে পদ্মা এবং ইছামতি নদী সংযুক্ত সাদাপুর খালটি পরিদর্শন করা হয়েছে। আজ রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু এবং ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল হযরতপুর ভাঙ্গন এলাকা এবং খালটি পরিদর্শন করেন।
এসময় নাসির উদ্দিন জানান, আমরা খালটি পরিদর্শন করেছি। খালটিতে প্রচুর স্রোত। ফলে ভাঙ্গন বাড়ছে। গতবছর এই খালটির স্রোত কমানোর জন্য আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু কোনো একটি মহলের কারণে তা করা যায়নি। তিনি আরও জানান, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান (এমপি)সহ পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে ইমারজেন্সি একটি ফান্ডের মাধ্যমে ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *