মো.দ্বীন ইসলাম: মরতে দিব না একটি প্রাণ রক্তের অজুহাতে,এখনি সময় পরিচিত হও ইছামতির সাথে” এই স্লোগানকে সামনে রেখে রবিবার (১৪ জুন) নবাবগঞ্জে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ইছামতির উদ্যেগে উদযাপিত হয়ে গেল বিশ্ব রক্তদাতা দিবস। দিবসটি উপলক্ষে ২০১৯-২০ সালে ইছামতি ছাত্র সংগঠনের হয়ে সর্বনিম্ম তিনবার রক্ত দানকারী ৬৮ জন সদস্যের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো. ফয়সাল, সহ-সভাপতি তুষার আহমেদ ইমন, সাধারণ সম্পাদক সুলাইমান, সাংগঠনিক সম্পাদক আসিফ আকাশ, সিনেট সদস্য মোঃ জামান সহ আরো অন্যান্য সদস্যরা।
এই সময় সভাপতি মো. ফয়সাল, সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের এই দুর্যোগের মুহুর্তে যারা নিয়মিত রক্ত দান করছেন তাদের সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞ্যপণ করেছেন এবং দেশের ক্লান্তি লগ্নে তাদের সংগঠন নিঃস্বার্থভাবে কাজ করার অঙ্গীকার প্রকাশ করছেন।
