নবাবগঞ্জে বিদ্যুতের গ্রাহক সেবা নিশ্চিতে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উত্তম গ্রাহক সেবা নিশ্চিতকল্পে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সভা কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ড. মো. সাফিল উদ্দিন মিয়া, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. মজিবুর রহমান, ডিজিএম মো. ইকবাল হোসেন, এজিএম- মো. তারেক হাসান, মো. মমিনুল ইসলাম ও মো. সালাউদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *