মো. নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) আয়োজিত ৩৭তম বার্ষিক সভায় অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। শনিবার দুপুরে আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাবেক সিনিয়র অর্থসচিব ও এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশ হেদায়েত উল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মাননা স্মারক গ্রহণ করেণ ফজলুর রহমান ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী আব্দুর রউফ। আলোচনা শেষে সমিতির নির্বাচিত ১৭টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)’র সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান। আরো উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্রনাথ মন্ডল, সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত ও সমিতির ভাইস চেয়ারম্যানসহ ব্যবস্থাপনা কমিটির পরিচালকবৃন্দ।
