নবাবগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রতিবেশি প্রতিবন্ধী শিশু (১৩) ধর্ষণ মামলায় মো. রমজান আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রমজান আলী উপজেলার বাহ্রা ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামের মৃত আয়নাল মোল্লার ছেলে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে গালিমপুর গ্রামে রমজান আলীর ভায়রা রতনের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। নবাবগঞ্জ থানা মামলা নং ১৫, তারিখ ১১ মার্চ, ২০২১।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মৃত্যুঞ্জয় কুমার কির্তনীয়া তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে আসামিকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *