দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল এলাকায় নিহত কলেজ ছাত্র হৃদয় হোসেন খুনের ঘটনায় শোক সন্তপ্ত পরিবারের খোঁজ নিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে হৃদয়দের বাড়িতে গিয়ে নিহত হৃদয়ের মায়ের সাথে কথা বলেন তারা। এসময় তাদের দেখে নিহতের মা ময়না বেগম কান্নায় ভেঙ্গে পড়েন। আহবায়ক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন, আহবায়ক মিজানুর রহমান কিসমত, যুগ্ম-আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, অ্যাডভোকেট ডা. সাফিল মিয়া, ইঞ্জি. আরিফুর রহমান সিকদার, সদস্য অ্যাডভোকেট আকমল হোসেনসহ নেতৃবৃন্দ। এসময় কমিটির পক্ষ্য হতে এঘটনায় যারা জড়িত রয়েছেন তাদের উপযুক্ত শাস্তি পেতে সকল সহায়তা করবেন বলে আশ্বস্ত করা হয়।
উল্লেখ্য গত ১৪ নভেম্বর কলেজ ছাত্র হৃদয়কে হত্যার পর অপহরণের নাটক সাজানো হয়। পরে ২৮ নভেম্বর মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশের ফাঁদে আটক হয় শাওন মোল্লা নামের এক যুবক। তার তথ্য মতে পাশ্ববর্তী আর ঘোষাইল গ্রামের মহিন বেপারীর পরিত্যক্ত ডুবার কচুরী পানার নিচ থেকে হৃদয়ের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত হৃদয় উপজেলার ঘোষাইল এলাকার সৌদি প্রবাসী নজরুল ইসলামের ছেলে। সে শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র ছিল। আটককৃত শাওন মোল্লা একই ইউনিয়নের ঘোষাইল এলাকার সাইদুল মোল্লার ছেলে।
