নবাবগঞ্জে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা নবাবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঢাকার পল্টনে সংঘটিত সংঘাতের এই দিনটিকে ‘পরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা’ হিসেবে অভিহিত করে মানুষ হত্যাকারী খুনিদের চিহ্নিত করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়।

উপজেলা আমীর মাওলানা অ্যাড. ইব্রাহিম খলিলের নেতৃত্বে উপজেলার বাগমারা স্কুল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভার মাধ্যমে শেষ হয়।
এসময় তারা হাতে হাতে প্ল্যাকার্ড বহন করে নিহতদের স্মরণে শ্রদ্ধা এবং খুনিদের বিচারের দাবি জানান।
সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা অ্যাড. ইব্রাহিম খলিল বলেন, আজ থেকে ১৮ বছর আগে এই দিনে প্রকাশ্যে দিবালোকে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র দিয়ে আমাদের কর্মীদের ওপর নারকীয় হামলা চালানো হয়েছিল। এটি কেবল রাজনৈতিক সংঘাত ছিল না, বরং ছিল মানবতাবিরোধী গণহত্যা, যার নৃশংসতা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে।

উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল কাদের, নায়েবে আমীর মাওলানা হারুনূর রশিদ, শিবিরের সাবেক জেলা সভাপতি মামুনুর রহমান, মোস্তাক আহমেদ, থানা উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মামুনুর রশীদ চৌধুরী, সিরাজুল ইসলামসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *