স্টাফ রিপোর্টার : ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে কলাকোপা পোদ্দার বাজার নাট মন্দিরে এ অনুষ্ঠান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামানিক। সংগঠনের ঢাকা জেলার সভাপতি অ্যাড. উজ্জল মন্ডল এতে সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিতাই চাঁদ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন অ্যাড. দিনবন্ধু রায়, নকুল কুমার মন্ডল, সাজেন কৃষ্ণ বল, গোপাল পাল, তপন বর্মন, নীলকমল বর্মন, সুমন কর্মকার, সুনীল কর্মকার। আরও বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ চন্দ, চন্দ্রখোলা কালিমন্দিও কমিটির সভাপতি দুধেশ্বর বেপারী প্রমূখ। দ্বি-বার্ষিক সম্মেলনে জাতীয় হিন্দু মহাজোটের নবাবগঞ্জ উপজেলায় উত্তম কুমার রায়কে সভাপতি ও রণজিৎ কুমার রায়কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া যুব মহাজোটের নবাবগঞ্জ উপজেলা কমিটিতে গৌর চন্দ্র মন্ডলকে সভাপতি ও নিখিল চন্দ্র মন্ডলকে সাধারণ সম্পাদক করা হয় ও উপজেলা ছাত্র মহাজোটে অমৃত সিদ্ধা তন্ময়কে সভাপতি ও শুভ তালকদারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
