কাজী জোবায়ের আহমেদ: ঢাকার দোহার উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া বাজার। এই উপজেলার সবচেয়ে ব্যস্ততম বাজার এটি। প্রতিদিন হাজার মানুষ যাতায়াত করেন জয়পাড়ার প্রধান প্রবেশ পথ থানার মোড় দিয়ে। অথচ এই প্রবেশ পথটির দুইপাশ প্রতিনিয়ত দখল হয়ে থাকে অবৈধভাবে ইজিবাইক পার্কিং এর কারণে। এছাড়া এই আঞ্চলিক মহাসড়কে এক পাশে আরাম ও নগর পরিবহনের পার্কিং তো প্রতিদিনের ভোগান্তি।
সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকে রাত পর্যন্ত থানার মোড় আঞ্চলিক মহাসড়কে সারিবদ্ধভাবে সিরিয়াল দিয়ে ইজিবাইক পার্কিং করে রাখেন চালকরা। অন্যপাশে আরাম ও নগর পরিবহনের কাউন্টার থাকায় সব সময় পার্কিং এ থাকে এই দুই পরিবহন। ফলে রাস্তাটির অর্ধেকের বেশি জায়গা দখল হওয়ার কারনে প্রতিদিন সৃষ্টি হয় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পরেন যাত্রী সহ সাধারণ পথচারীরা। শুক্রবার সকাল ১০টার দিকে থানার মোড়ে কয়েকজন যাত্রী ও ইজিবাইক চালকদের সাথে বাকবিতন্ডা হয় এক পর্যায়ে হাতাহাতীর ঘটনা ঘটে। এসময় যানজট আরও তীর্ব আকার ধারন করে। মাঝে মাঝে পুলিশের তৎপরতা দেখা গেলেও পুলিশ চলে যাওয়ার পর আবার শুরু হয় একই চিত্র।
রফিকুল ইসলাম নামে এক যাত্রী জানান, বুকে ব্যথা নিয়ে তার মাকে নিয়ে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দীর্ঘক্ষনের যানজটের কারণে আরও আসুস্থ হয়ে পরেন তার মা। তিনি বলেন, ভাই এমন পরিস্থিতি প্রতিনিয়ত হচ্ছে অথৎ প্রশাসন কোনো স্থায়ী সমাধান করছে না। আমাদের ভোগান্তী কি দেখার কেউ নেই।
রাকিবুল ইসলাম নামে আরও এক যাত্রী বলেন, আরাম ও নগর পরিবহনের ভোগান্তীর চিত্র তো নতুন কিছু না। ঢাকা-১ আসনের সংসদ সদস্য এই দুই পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনার নির্দেশ দিলেও তার ১৫দিন পর থেকে আবার শুরু হয় সেচ্ছাচারিতা। রাস্তা দিয়ে দেখেন কিভাবে কচ্ছপ গতীতে চলে এই দুই পরিবহন। আমি চাই আমাদের সালমান এফ রহমান (এমপি) এই বিষয়টি নিয়ে কঠোর একটি পদক্ষেপ গ্রহণ করবেন।
গাড়ি পার্কিং এর বিষয়ে সুমন মাদবর নামে এক ইজিবাইক চালক বলেন, আমরা এখানে সিরিয়াল দিয়ে রাখলে দূরের যাত্রীদের ভাড়া পাই। এছাড়া এখানে যাত্রীও বেশি পাওয়া যায় তাই এখানে সিরিয়াল দিয়ে রাখি। এই সিরিয়ালের জন্য কাইকে টাকা দিতে হয়না বলে জানান তিনি।
এদিকে এমন ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন থানার মোড়সহ আশেপাশের ব্যবসায়ীরা। তারা বলেন, প্রশাসন যদি দ্রুত এই অবৈধ পার্কিং সরিয়ে না দেয় তাহলে আগামীতে মানুষের ভোগান্তি আরও বাড়বে।
এবিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল নববাংলাকে জানান, আগামী রোববার থেকে উপজেলার আয়োজন মোড় থেকে থানার মোড় পর্যন্ত যানজট নিরসনে পুলিশ মাঠে থাকবে। তিনি আরও বলেন, অবৈধ দখলের বিষয়ে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।
