বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনার মামলা পিবিআইতে

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা দুটি মামলার তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তানন্তর করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার আরও জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী শিগগিরিই নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ভুক্তভোগীর দায়ের করা দুটি মামলা পিবিআইতে স্থানান্তর করা হয়েছে। নির্যাতনের শিকার ওই নারী বাদি হয়ে গত রোববার রাতে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দুটি দায়ের করেন। দুই মামলার এজাহারে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করা হয়। দুই মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে এজাহারভুক্ত ৬ জন এবং তদন্তে যুক্ত করা হয়েছে ৫ জনকে। মামলার দুই আসামী বৃহস্পতিবার ৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এদিন এ দুই মামলার তিন নম্বর আসামী আবুল কালামের ৬ দিন এবং এক মামলায় মাঈনুদ্দিন সাহেদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিন একই আদালতে ধর্ষণ চেষ্টা মামলা ও পর্ণোগ্রাফি মামলার ২ নম্বর আসামী আবদুর রহিম এবং ইউপি সদস্য মোজাম্মেল হোসেন সোহাগ রিমান্ড শেষে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *