নবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্য ঢাকার নবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (০৪ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রাঙ্গণে র্যালি বের হয়। পরে ফিরে এসে উপজেলার আবদুল ওয়াসেক মিলনায়তনে আলোচনা সভা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান অালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন।
সভাপতিত্ব করেন উপজেলা সহকারী  সমবায় কর্মকর্তা মিরাজুল আলম।
সফল সমবায়ী নির্মল সাহার সঞ্চালনায় অতিথি ছিলেন নবাবগঞ্জ থানার ওসি তদন্ত আশফাক রাজীব হাসান, বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হুমায়ুন কবির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *