নবাবগঞ্জে খন্দকার পরিবার ও লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জের কলাকোপা গ্রামের খন্দকার পরিবার ও লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ ডিস্ট্রিক্ট ৩১৫এ১-এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্কিনিং এবং ছানী অপারেশন সেবা দেয়া হয়েছে।
খন্দকার পরিবারের মরহুমা নূরজাহান বেগম, মরহুম ডা. খন্দকার আবুল কাশেম, মরহুমা লুৎফা বেগম ও খন্দকার ইলহান-এর স্মরণে এ আয়োজন করা হয়।

শুক্রবার দিনব্যাপি উপজেলার কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ে শতাধিক রোগীকে চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র, ওষুধ, ছানী অপরারেশন সেবা গ্রহন করেন।

চিকিৎসা সেবাকালীন লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ ডিস্ট্রিক্ট ৩১৫এ১-এর চীফ অ্যাডভাইজার খন্দকার আবু আশফাকসহ খন্দকার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *