নবাবগঞ্জে কৃর্তি শিক্ষার্থীদের সংর্বধনা ও অভিভাবক সমাবেশ

 নবাবগঞ্জ (ঢাকা). প্রতিনিধি:  ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ পাড়াগ্রাম লতিফিয়া ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার কৃর্তি শিক্ষার্থীদের সংর্বধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় শিক্ষা প্রতিষ্ঠানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুফতি মো. বোরহান উদ্দিন, মুফতি রুহুল আমিন সাদী, মুফতি আজহারুল ইসলাম ফরিদী, মুহাম্মদ জুম্মন মিয়া, মো. আবুল কালাম, হাফেজ মো. রুহুল আমিন প্রমুখ। এসময় বক্তারা বলেন, শিক্ষার মান বাড়াতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। তবেই এই অঞ্চলের শিক্ষার মান আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *