দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে সামাজিক বিচ্ছিন্নতা। সে কারণে দিনমজুরেরা বেকার হয়ে পড়ছেন। সেই সাথে অসহায় ও হতদরিদ্র মানুষেরাও মানবেতর জীবন কাটাচ্ছেন।
এ অসহায় ও হতদরিদ্র মানুষদের কথা চিন্তা করে ঢাকার নবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত চাল ও ঢাকা-১আসনের সাংসদ, সরকার প্রধানের বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির নিজস্ব অর্থায়নে যৌথ ভাবে চাল,ডাল, আলু, লবণ, সাবান, দরিদ্রদের বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু। রবিবার সকাল থেকেই উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৭০ জন দরিদ্রদের মাঝে এসব ত্রান সামগ্রী ঘরে ঘরে পৌছে দেওয়া হয়।
এসময় তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও সাংসদ সদস্য সালমান এফ রহমানের নির্দেশনায় আমরা ঘরে ঘরে ত্রাণ পৌছে দিচ্ছি। আমরা চাই এ ত্রাণ যাদের অধিকার একমাত্র তারাই যেনো সঠিক ভাবে পায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বাংলাদেশের কাউকে না খেয়ে মরতে দিবো না। আমরাও নেত্রীর সুরে সুর মিলিয়ে বলতে চাই, নবাবগঞ্জ উপজেলায় কেউ না খেয়ে মরবে না।
