দোহারে অসহায় দুস্থদের মাঝে সরকারি ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় করোনা ভাইরাসের কারণে কাজে যেতে না পারা অসহায় দুস্থদের মাঝে সরকারি ত্রাণ বিতরণ শুরু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান ও ইউপি সদস্যবৃন্দগণ।
এ সময় ২০০ টি পরিবারের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী ও ৪০টি পরিবারের মাঝে দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) আসনের এমপি সালমান এফ রহমানের পক্ষ থেকে দেয়া ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। যার প্রতিটি প্যাকেটে ছিল ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ২ কেজি আলু ও ১টি করে সাবান।
এ সময় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, নয়াবাড়ি ইউনিয়ন থেকে সরকারী ত্রাণ বিতরণ শুরু হলো যা পর্যাক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও চলবে। প্রকৃত অসহায় ব্যক্তিরাই যেন ত্রাণ পায় সেদিকে আমাদের নজরদারি আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *