সিংগাইরে তাবলীগের জামাতের মুরুব্বীর করোনা ভাইরাস সনাক্ত- পৌরসভায় লকডাউন

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে সা’আদ পন্থী তাবলীগ জামাতে আসা এক মুরুব্বীর শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে বলে জানা গেছে। শনিবার দুপুর ১২ টার দিকে ঢাকার পিজি হাসপাতালে পরীক্ষা করালে রাত ১০টার দিকে রিপোর্টে করোনার ভাইরাস সনাক্ত হয়। তাবলীগ জামাতে আসা মুরুব্বী ফরিদপুর জেলার নগর কান্দা থানার মধ্য জবদিয়া গ্রামের বাসিন্দা (৬০)।
তাবলীগ জামাত সূত্রে জানা যায়,গত ৫ই মার্চ তাবলীগ জামাতের উদ্যেশে ফরিদপুর থেকে ৫ জন এসএসসি পরীক্ষা দেয়া ছাত্র ও ৮ জন মুরুব্বী মানিকগঞ্জ সা’আদ পন্থীদের মারকাজে আসে। সেখান থেকে বিভিন্ন মসজিদে ঘুরে ২৪ই মার্চ সিংগাইর পৌর এলাকার ২ নং ওয়ার্ডের সিংগাইর বাসষ্ট্যান্ড সংলগ্ন বাইতুল মা’মুর ও মারকাযুল মা’আরিফ ওয়াদ-দা’ওয়াহ্ মসজিদে আসে। ২৬ ই মার্চ করোনা ভাইরাস মোকাবেলায় সারা দেশ সরকারি-বেসরকারিসহ সকল প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ ঘোষণা করেন সরকার। পরে ১৩ জন তাবলীগ জামাতে আসা ছাত্র ও ‍মুরুব্বীরা আটকা পড়ে যায় মসজিদে । এর মধ্যে বয়স্ক এক মুরুব্বি জ্বর,ঠান্ডা,কাশি,গলা ব্যথা শুরু হলে শুক্রবার ফজর নামাজ পরে চিকিৎসার জন্য ছেলের কাছে ঢাকা যায় । পরে শনিবার রাতে জামাতের লোক জানতে পারে ঐ সাথীর শরীরে করোনা ভাইরাস পজেটিব পাওয়া গেছে শুনে মুহূর্তে এলাকায় জানাজানি হয় । এবং উপজেলা প্রশাসন বিষয়টি নজরে এনে তাবলীগ জামাতের ১২ জন,স্থানীয় ৬ জনকে মসজিদ কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেন।
করোনা ভাইরাসে আক্রান্তের ছেলে জানান,আমার আব্বার জ্বর,কাশি,ঠান্ডা দেখে ঢাকার পিজি হাসপাতালে করোনা ভাইরাসের পরীক্ষা করাই। রিপোর্টে করোনা ভাইরাস পজেটিব পাওয়া যায়। আমার আব্বাকে হাসপাতালে ভর্তির চেষ্টা করছি।
উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন,তাবলীগ জামাতের এক মুরুব্বীর করোনা সনাক্ত হওয়ার খবর পেয়ে পৌর এলাকাকে লকডাউন করা হয়েছে। আর জামাতে থাকা সবাইকে মসজিদ কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *