দোহারে চলছে ইঞ্জিনিয়ার মেহেবুব কবিরের ত্রাণ বিতরণ কার্যক্রম

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারাদেশে। ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে খেটে খাওয়া সাধারণ মানুষের কার্যক্ষেত্র এবং জীবিকার পথ। নিজ নিজ বাড়িতেই থাকতে হচ্ছে প্রত্যেককে। খেটে খাওয়া মানুষগুলোর অবস্থা বিবেচনা করে ইঞ্জিনিয়ার মেহেবুব কবির চালিয়ে যাচ্ছে তার ত্রাণ বিতরণ কার্যক্রম।

খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন ইঞ্জিনিয়ার মেহেবুব কবির সহধর্মিণী ডা. সিফাত ফারহানা নাহিদ

গত ১ এপ্রিল বুধবার থেকে শুরু হয়ে চলমান রয়েছে তার ত্রাণ বিতরণ কার্যক্রম। তার এই সামাজিক কাজে তার সাথে সার্বক্ষণিক সহযোগিতা করছেন তার সহধর্মিণী ডা. সিফাত ফারহানা নাহিদ। চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় আজ সকালে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন নারিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সাতভিটা-রুইথা এলাকায়। এসময় তিনি এই ওয়ার্ডে দুইশো পরিবারের মাঝে ত্রাণ পৌঁছান। এদিন বিকেলে ত্রাণসামগ্রী বিতরণ করেন দোহারের লটাখোলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়, আউলিয়াবাদ বড় পূজা মন্ডপ, পালমগঞ্জ পালপাড়া এবং পালমগঞ্জ বাজার এলাকায়। দেশের এই সংকটাপন্ন অবস্থায় নিজ উপজেলা দোহারে নিজ তহবিল থেকে পরিচালিত চলমান কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে ইঞ্জিনিয়ার মেহবুব কবির বলেন, “আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি।” একইসাথে তিনি সকলকে সহযোগিতা করার আহবান জানিয়ে বলেন, “যে যতটুকু পারেন খেটে খাওয়া মানুষদের সহযোগিতা করুন । যদি একজনকে পারেন একজনকে, এক হাজার জনকে পারলে এক হাজার জনকে সহযোগিতা করুন। তাহলেই আমরা সকলে মিলে বেঁচে থাকতে পারবো। এসময় তার সহধর্মিণী ডাঃ সিফাত ফারহানা নাহিদ সকলকে সতর্ক করে বলেন, আপনরা নিরাপদে নিজ বাসায় অবস্থান করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *