মো.রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী সহকারি পরিদর্শক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি হলেন স্বাস্থ্য পরিদর্শক (৪৫) । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডা: মো: সেকেন্দার আলী মোল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, হাসপাতালের সহকারি স্বাস্থ্য পরিদর্শক ঢাকার মিরপুরের টোলারবাগে থাকেন । গত ২৬ মার্চ তিনি সর্বশেষ অফিস করেন। অসুস্থ জনিত কারণে অফিসে আসেনি। জ্বর-সর্দি কাশির মতো উপসর্গ দেখা দিলে স্বাস্থ্য পরিদর্শক গত শনিবার ঢাকার রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা (আইইডিসিআর) গিয়ে নমুনা পরিক্ষা করেন। ঐ দিন রাতেই রির্পোটে শরীরে করোনা ভাইরাস পজেটিভ আসলে তাকে ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রি সরকারি হাসপাতালের আইসোলোশনে পাঠিয়ে দেন আইইডিসিআর কর্তৃপক্ষ।
উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সেকেন্দার আলী মোল্লাকে করোনায় আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সেকেন্দার আলী মোল্লা জানান, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ঢাকার মিরপুরের টোলারবাগ থেকে এসে অফিস করতেন। গত ২৬ মার্চ তিনি সর্বশেষ অফিস করেন। সে কিভাবে করোনায় আক্রান্ত হলেন বিষয়টি এখনো জানা যায়নি। করোনায় আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। সংগ্রহের পর ঢাকার রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণাগারে (আইইডিসিআর) পাঠানো হবে।
