নবাবগঞ্জে করোনা আক্রান্ত নারীর সমাধিস্থ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী টিনা আনাস্থিয়া গমেজ (৩৫) নামে এক নারীর সমাধিস্থ হয়েছে। মৃত নারী বক্সনগর ইউনিয়নের খ্রীষ্টানহাটি কেরানি বাড়ির শংকর গমেজ কেরানীর স্ত্রী।
শনিবার সকালে নবাবগঞ্জ উপজেলা কোভিড-১৯ সৎকার টিমের অন্যতম সদস্য অনুপম দত্ত নিপুর নেতৃত্বাধীন দল মরদেহ গ্রহন করে উপজেলা বক্সনগর পুরাতন সমাধিস্থলে সমাহিত করেন।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. হরগোবিন্দ সরকার অনুপ মৃত্যুর সত্যতা সিশ্চিত করে জানান, ঐ নারী ঢাকায় করোনা আক্রান্ত হয়ে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে সেখান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার উপজেলা কোভিড-১৯ সৎকার দল মরদেহ সমাধিস্থ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *