নবাবগঞ্জে কমরেড খন্দকার আলী আব্বাসের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কমরেড খন্দকার আলী আব্বাস” এর ১০ম মৃত্যু বার্ষিকী পালন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে উপজেলার কাশিমপুরে এলাকায় এ স্মরণ সভার আয়োজন করা হয়।

পীরজাদা কমরেড মো. আসাদুল্লা এর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, খন্দকার আলী আব্বাস শ্রেণিহীন,শোষণমুক্ত সমাজ  প্রতিষ্ঠার লড়াইয়ে ছিলেন সর্বদা আপোষহীন। তিনি মনে করতেন জনগণই বিপ্লবের প্রধান শক্তি তিনি ছিলেন, সমাজ বিপ্লবের হাতিয়ার। তিনি সর্বদা লোভ লালসার উর্দ্ধে থেকে কমিউনিষ্ট আদর্শকে লালন করে,  শ্রমজীবী জনগণকে সংগঠিত করতে কাজ করেছেন। তিনি বাংলাদেশের সাম্যবাদী দল এর কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর অন্যতম সদস্য ছিলেন। এর আগে আলী আব্বাসের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করা হয়।

এসময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড করম আলী, ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক আজহারুল হক, কমরেড নাসির উদ্দিন বাহার, আসলাম খাঁন, সাইদুর রহমান, আব্দুল জলিল, নাসির উদ্দিন পল্লব, চঞ্চল মেম্বার, শ্রী শংকর, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা সুভাষ ঠাকুর, গণসংহতি আন্দোলনের মো. মিজানুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পাটির শাহাদাত হোসেনসহ  প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মী সর্মক উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *