নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে ২০০ পিচ ইয়াবাসহ মাসুদ পারভেজ (৩৫) ও মোনায়েম (৩৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বের) ভোর রাতে উপজেলার চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ। আটককৃতরা হলেন, মাসুদ পারভেজ ঐ ইউনিয়নের মুসলেমহাটি গ্রামের আব্দুস সোবহানের ছেলে, মোনায়েম পার্শ্ববর্তী শংকরখালী গ্রামের আব্দুল মতিনের ছেলে।
ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এঘটনায় মাদক আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
