নবাবগঞ্জে ইছামতি পাঠশালায় চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আব্দুর রাহিম: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন পরিচালিত “ইছামতি পাঠশালার” উদ্যোগে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ৩ টায় উপজেলার ভাওয়ালিয়া ইটভাটায় শিক্ষা বঞ্চিত শিশুদের নিয়ে গড়া ইছামতী পাঠশালায় এক ঝাঁক তরুণ ইছামতীয়ানদের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ের উল্লাসে শিশুরা রঙ-তুলির ছোঁয়ায় জাতীয়পতাকার চিত্র ফুটিয়ে তোলে বিজয়ের গল্প ও দেশের প্রতি ভালোবাসা। এ সময় উপস্থিত ছিলেন ভাওয়ালিয়া ইট ভাটার কর্ণধার মো.সেন্টু ,শুভাশিস, জামিল হোসেন, মো. সেলিম , আফ্রিদ নাঈমসহ ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের সদস্যবৃন্দ। পরে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারীর উপহার তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *