কেরানীগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ র‍্যাবের হাতে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সাগর (৩০)। তার বাবার নাম মোঃ শহীদুল্লাহ। বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায়। র‍্যাব -১০ এর সহকারী পরিচালক মিডিয়া সিনিয়র পুলিশ সুপার তাপস কর্মকার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাবের
একটি অভিযানীর দল আজ সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাগরকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে প্রায় সাড়ে ৫কেজি গাজা উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত গাজার বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ৬৮ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *