শ্রীনগরে বিএনপির মনোনিত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ পক্ষে উঠানবৈঠক

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ-১আসনে(শ্রীনগর-সিরাজদিখান) বিএনপির মনোনিত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শ্রীনগর ইউনিয়নের পশ্চিম দেউলভোগ গ্রামে বিএনপি নেতা মুনসুর আলী বাদলের নিজ বসতবাড়ীতে এ উঠানবৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সিনিঃ সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন,শেখ তানভির।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সম্পাদক আহসান উল্লাহ,বিএনপি নেতা মুনসুর আলী বাদল, শেখ মোঃ আলমগীর,বিএনপি নেত্রী রহিমা খাতুনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *