দোহারে আইডিয়াল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আব্দুর রাহিম: ঢাকার দোহারে আইডিয়াল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আমপাড়া প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার ইউসুফপুর বাজর এলাকায় আইডিয়াল মাদরাসার আয়োজনে মাদ্রারাসা হল রুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারীকে একটি সাইকেল পুরস্কার ও মেধা তালিকায় সকল শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। আইডিয়াল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রাকিব মাহমুদ বলেন, আরবি শিক্ষার পাশাপাশি আমরা শিক্ষার্থীদের জেনারেল শিক্ষায়ও শিক্ষিত করছি। যার মধ্যে আরবি,ফারসি,ইংরেজি ও উর্ধ ভাষায় শিক্ষার্থীরা কথা বলতে পারে। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করতে বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তি করে মেধা তালিকায় পুরস্কার প্রদান করে আসছি। এ সময় উপস্থিত ছিলেন ইউসুফপুর বাজার ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মানিক মাহমুদ, আলহাজ্ব জামাল উদ্দিন, ইকরা ক্যাডেট মাদ্রাসা প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি ওবায়দুল হক, কার্তিকপুর মাদ্রাসা প্রিন্সিপাল মুফতি মুফিদুল ইসলাম,জয়পাড়া বাজার ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আনিসুর রহমান, ওলামা রাইটিং ও জমজম সুইটসের কর্ণধার মাওলানা রাকিব মাহমুদ, তরুণ বক্তা মাওলানা ওমর ফারুক সহ আইডিয়াল মাদরাসার শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *