নবাবগঞ্জে ইছামতি ছাত্র সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মেডিকেল ক্যাম্প

 আব্দুল রাহিম:  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতী নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের উদ্যােগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করা হয়েছে।  মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে নবাবগঞ্জ শাখা মুক্তি ক্লিনিকের সার্বিক সহযোগিতায় দিন ব্যাপি এ কর্মসূচি করা হয়। কর্মসূচিতে প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের সভাপতি আসিফ আকাশ রবার্ট বলেন, ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন একটি সামাজিক সংগঠন। ২০১৩ সালের আগস্ট মাসে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সেচ্চায় রক্তদান, প্রতিটি স্কুল, কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানো, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে পাশে দাড়ান এই সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনেট সদস্য রিফাত কাজী,জামিল হোসেন, মো.ফয়সাল,তুষার আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. নাঈম সহ সংগঠনের সকল সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *